hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

প্রশ্ন-২০: আমার মাঝে মাঝে মনে হয়, মারা গেলে আমি কবরের ভেতর কীভাবে থাকব। এই চিন্তাটা ভালো না খারাপ?

উত্তর: মৃত্যুর চিন্তা করা অবশ্যই ভালো। আমরা একদিন এই দুনিয়া থেকে বিদায় নেব- এই চিন্তাটা খুবই ভালো। আমরা দুনিয়া নিয়ে এই যে মারামারি করছি, হিংসা প্রতিহিংসা, স্বার্থপরতা করি- মৃত্যুচিন্তা এটা থেকে আমাদের ফিরিয়ে আনে। এক সময় তো আমাদের চলেই যেতে হবে। যে কয়দিন থাকি, ভালো থাকি। পরের জীবনটাকে ভালো করি। তবে এজন্য দুশ্চিন্তা বা হতাশা নয়, আমরা যখন আগের জগতে ছিলাম আমাদের মায়ের পেটে, দুনিয়া কেমন জানতাম না। তাই দুনিয়াতে এসেই ভয়ে কেঁদে ফেলেছিলাম। পরের জগতটাও ইনশাআল্লাহ, ভালোই হবে আমরা যদি ভালো করতে পারি। এজন্য প্রস্তুতি নেয়া ভালো, দুশ্চিন্তা এবং হতাশা ভালো নয়।