hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৩

প্রশ্ন-১৬০: তারাবীহ নামায আট রাকআত পড়লেই হয়ে যায়?

আপনার এক আলোচনায় আমি শুনেছি, তারাবীহ নামায আট রাকআত পড়লেই হয়ে যায়। আমার প্রশ্ন হল রেগুলার আট রাকআত পড়লে এটা সঠিক হবে কি না?

উত্তর: আমরা তারাবীহ নাম বললেও এটা কিয়ামুল লাইল। রাসূলুল্লাহ (ﷺ) বারো মাসই কিয়ামুল লাইল করতেন। আট রাকআত নিয়মিত পড়তেন। কখনো কিছু কম পড়তেন। কখনো বাড়িয়ে দশ বা বারো রাকআত পড়তেন। তবে সবসময় দুই তিন ঘণ্টা সময় নিয়ে পড়তেন। কাজেই কেউ যদি দীর্ঘ সময় নিয়ে, এক দেড় ঘণ্টা ব্যয় করে আট রাকআত বারো মাস পড়েন- এটাও তার সুন্নাত আদায় হয়ে যাবে। তবে আমরা যেহেতু শুধু রমাযানে পড়ি, ঘনঘন ছোট ছোট সূরা দিয়ে পড়ি, একটু বেশি পড়লে, ২০ রাকআত পড়লে আরো ভালো। বিশেষ করে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:

من قام مع الإمام حتى ينصرف ترب له قيام ليلة

যে ব্যক্তি ইমামের সাথে শেষ পর্যন্ত পড়ে তার বাকি রাত (তাহাজ্জুদ) পড়ার ছওয়াব হয়। কাজেই আমরা এই ফযিলত অর্জনের চেষ্টা করব।