hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৩

প্রশ্ন-৭০: আহাদনামার নাকি কোনো ভিত্তি নেই, কথাটা কি সত্যি?

উত্তর: আসলে আমাদের দুর্ভাগ্য, সমাজে আমরা দীন পালন করি না, যারা একটু পালন করি, নানা কুসংস্কার এবং মিথ্যা কথা আমাদের ভুল আমলে সময় নষ্ট করিয়ে দেয়। যেমন; আহাদনামা, জিকির">দোয়া গাঞ্জল আরশ, দরুদে লাখি, দরুদে হাজারি- এইসব আজগুবি, চটকদার কথাবার্তা যা সমাজে আছে, সবই মিথ্যা ও বানোয়াট কথা। আসলে দীন হল খাদ্যগ্রহণের মতো। নিয়মিত ফরয ইবাদত পালন করা। সবসময় আল্লাহর যিকির, দুআ-প্রার্থনা, দরুদ শরীফ পড়া। এই যে ছোট ছোট বিভিন্ন দুআ আছে, সবই বানোয়াট। এই ব্যাপারে বিভিন্ন বইপুস্তক, আলহামদু লিল্লাহ, লেখা হচ্ছে। একটা বই আছে রাহে বেলায়াত’। এই বইতে জাল বিষয় এবং এর বিপরীতে যে সহীহ বর্ণনা আছে, এগুলোর বিস্তারিত বিবরণ পাবেন। আল্লাহ তাওফীক দিন। আমীন।