hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৮

প্রশ্ন-১৬৫: আমরা মীলাদে ইয়া নবী সালামু আলাইকা দুরুদ পড়ি, এই দুরুদ পড়া জায়েয কি না?

উত্তর: এই রকম সালাম দেয়াতে রাসূলুল্লাহর (ﷺ) এর সাথে একটু বেয়াদবি হয়। আল্লাহ তাআলা তাঁর নবীকে কখনো ইয়া নবী ডাকেন নি। ইয়া নবী মানে হল- এই একজন লোক! এভাবে অপরিচিত লোককে ডাকা হয়। আর আল্লাহ যখন নবীকে ডেকেছেন- ইয়া আইয়ুহান নাবী-হে আমার প্রিয় নবী’, এভাবে ডেকেছেন। এ জন্য রাসূলুল্লাহ (ﷺ) কে হয় বলতে হবে, ইয়া রাসূলাল্লাহ অথবা ইয়া আইয়ুহার রাসূল বা ইয়া আইয়ুহান নাবী। ওইভাবে সালাম বলাটা নবীজিকে যেন ‘এই লোকটা এরকম ডাকা হয়। এটা আমাদের উচিত নয়। সুন্নাতে দরুদ এবং সালামের যে বাক্যগুলো আছে এগুলো আমাদের ব্যবহার করা উচিত।