hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২৬

প্রশ্ন-৪৩০: জিহাদের জন্য রাষ্ট্র লাগবে, রাষ্ট্রপ্রধান লাগবে? অথচ ইমাম মাহদি রাষ্ট্রপতি না হয়েই যুদ্ধ করবেন।

ইমাম মাহদি অনেক যুদ্ধে পরাজিত হয়ে বাইতুল্লাহ শরীফে আশ্রয়গ্রহণ করবেন। সেখানে তার হাতে জনগণ বাইআত হবে। অথচ তিনি তখন রাষ্ট্রপ্রধান নন। বরং তিনি তখন প্রতিরোধ যোদ্ধা থাকবেন। তো আপনি বলেন, জিহাদের জন্য রাষ্ট্র লাগবে, রাষ্ট্রপ্রধান লাগবে- অথচ ইমাম মাহদির জীবনের দিকে তাকালে দেখা যায় তিনি রাষ্ট্রপতি না হয়েই যুদ্ধ করবেন। আপনার বক্তব্য তো এর সাথে মেলে না।

উত্তর: তোমরা হাদীস পড় নি। ইমাম মাহদি অনেক যুদ্ধে পরাজিত হয়ে তারপর বাইআত হবে- কথাটা ঠিক না। ইমাম মাহদিকে জোর করে ধরে এনে বাইআত করা হবে। তোমরা ভালো করে হাদীসগুলোর ইবারত পড়ো। তুমি তো বই পড়েছ তৃতীয় বিশ্বযুদ্ধ ও দাজ্জাল। বই তো আর রেফারেন্স না। তুমি হাদীস পড়ো। মাহদি সম্পর্কিত জাল হাদীস, সহীহ হাদীস, জয়ীফ হাদীস মিলানো আছে। সামান্য কয়েকটা সহীহ হাদীস পাওয়া যায়। ইমাম মাহদি পালাবেন। যখন মুসলিমদের যুদ্ধ হবে, মারামারি-হানাহানি, গৃহযুদ্ধ চলবে- তখন উনি পালাবেন। তখন তাকে জোর করে ধরে এনে লোকে বাইআত হবে। এরপর যুদ্ধ চলবে। উনার বিরুদ্ধে যুদ্ধ হবে। এক গ্রুপ এসে ধ্বংস হবে। আরেক গ্রুপ এসে পরাজিত হবে। যদি উনি রাষ্ট্রপ্রধান না হলেন, তাহলে জিহাদ করবেন কীভাবে! তার আন্ডারে লোকজন পাবেন কীভাবে যদি রাষ্ট্রপ্রধান হন! কাজেই শরীআত পরিপন্থী আলতু ফালতু কথা কিতাবে থাকলেই হয় না। ভালো করে হাদীসগুলো তোমরা পড়ো, মন দিয়ে পড়ো।