hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭৬

প্রশ্ন-২৭৪: ছুটে যাওয়া এক রাকআত আসরের নামায আমি স্থান পরিবর্তন করে পড়তে পারব কি না?

আসরের নামাযে আমি এক রাকআত মিস করেছি। সালাম ফিরিয়ে ছুটে যাওয়া এক রাকআত নামায আমি স্থান পরিবর্তন করে পড়তে পারব কি না?

উত্তর: কেউ যদি জামাআতে পুরো নামায না পান, অর্থাৎ মাসবুক হন। তিনি তো স্থান পরিবর্তন করতে পারবেন না। ইমামের সালাম ফেরানোর পরে তিনি ওই জায়গায় দাঁড়িয়ে বাকি নামায শেষ করবেন। তিনি তো সালাম ফেরাবেন না। তার নামায তো শেষ হয় নি। স্থান পরিবর্তন করলে, সালাম ফেরালে নামাযই তো ভেঙে যাবে। তবে যদি বেখেয়ালে সালাম ফিরিয়ে দেয়, অথবা সরে বসেছে, কিন্তু কেবলার দিকে তার বুক আছে, কোনো কথা বলে নি, তাহলে তিনি আগের নামায পূর্ণ করতে পারবেন।

হলে পুনরায় তাকে নামায পড়তে হবে।