hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২২

প্রশ্ন-১১৯: বিবাহবার্ষিকী পালন করা জায়েয কি না জানতে চাই। এই দিনে ফকির খাওয়ানো যাবে কি না?

উত্তর: বিবাহের সময়ের আনন্দটা হল মূল আনন্দ। বিবাহবার্ষিকী পালন করার যে প্রচলন এটা সম্পূর্ণ অনৈসলামিক রীতি। বছর ঘুরে আসার অপেক্ষায় কেন আমরা থাকব! আমাদের জীবন তো প্রতিদিন নতুন হয়। প্রতিদিন আমরা বিবাহ পালন করব। প্রতিদিন দাম্পত্যের আনন্দ উপভোগ করব। এ জন্য বিবাহের সময় আনন্দ করবেন। কিন্তু বিবাহবার্ষিকী পালন করা এটা ইসলামি নির্দেশনা নয়। বরং ইসলামের বাইরের একটা কালচার আমাদের ভেতর ঢুকে গেছে। আপনারা মাঝে মাঝেই দরিদ্রদের খাওয়াবেন। বছরে একদিন কেন, প্রতি মাসে দুয়েকজনকে খাওয়াবেন যেন পারিবারিক জীবন সুখের হয়।