hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০৫

প্রশ্ন-৩০৭: দীন প্রতিষ্ঠা করার হুকুম কী?

কেউ বলে ফরযে আইন, কেউ বলে ফরযে কেফায়া। কোনটা সঠিক?

উত্তর: আমার নিজের জীবনে দীন প্রতিষ্ঠা করা ফরযে আইন। আপনার জীবনে আমি প্রতিষ্ঠা করব কীভাবে! আমার ফরটা ফরয, সুন্নাতটা সুন্নাত, নফলটা নফল। দীন তো সিঙ্গেল কোনো কাজ নয়। অনেক কাজের সমষ্টি দীন। অন্যের জীবনে দীন প্রতিষ্ঠা করা যায় না। নিজের জীবনে দীন প্রতিষ্ঠা ফরযে আইন। অন্যের জীবনে ফরযে কেফায়া।