hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

প্রশ্ন-২১: আমার স্বামী, ছেচল্লিশ বছর বয়স, কিন্তু সে নামায রোযা কিছুই করে না। কী করলে আল্লাহ তার হেদায়াত করবেন?

আমার স্বামী, ছেচল্লিশ বছর বয়স, কিন্তু সে নামায রোযা কিছুই করে না। কী করলে তার এই গোনাহ মাফ হবে? কী করলে আল্লাহ তার হেদায়াত করবেন?

উত্তর: এই দুশ্চিন্তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কারণ স্ত্রী অন্যায় করলে স্বামী গোনাহগার হন। কিন্তু স্বামী অন্যায় করলে স্ত্রী গোনাহগার হন না। তারপরেও আপনার এই দুশ্চিন্তা করাটা আপনার ধার্মিকতা এবং স্বামীর প্রতি ভালোবাসার প্রকাশ। আল্লাহ পাক কুরআনে বলেছেন, স্বামী-স্ত্রীকে আল্লাহ একই সাথে জান্নাতে রাখবেন। কাজেই এই দুনিয়ায় আপনাদের যে ইউনিটি, এটা জান্নাতেও বজায় থাকুক এটা আমরাও চাই। আপনার আদর-সোহাগ-ভালোবাসা এবং আপনার স্ত্রীত্ব দিয়ে আপনি আপনার স্বামীকে কাছে টানবেন। অল্প অল্প করে তাকে দীনের কথা বলবেন। বোঝাবেন। আমরা দুআ করি, আপনিও দুআ করবেন, কুরআনে আল্লাহ যে দুআটা শিখিয়েছেন:

ربنا هب لنا من أزواجنا وترياتنا قرة أغن

সূরা ফুরকানের ৭৪ নাম্বার আয়াতের যে দুআটা- এটা আপনি সিজদায় গিয়ে এবং অন্য সময় বারবার করবেন, স্বামীর জন্য হেদায়াত চাইবেন, আমরাও দুআ করি আল্লাহ আপনাদের দুনিয়া এবং আখিরাতে সুন্দর একটি দাম্পত্যজীবন দান করুন।