hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭৭

প্রশ্ন-২৭৫: বাদ্যযন্ত্রসহ অথবা বাদ্যযন্ত্র ছাড়া গান শোনা শরীআতের দৃষ্টিতে জায়েয আছে কি না?

উত্তর: বাদ্যযন্ত্রকে ৯৯.৯৯ ভাগ আলেম হারাম বলেছেন। কারণ, বুখারিতে সহীহ হাদীস এসেছে, আখেরি যামানার কিছু মানুষ মদ এবং বাদ্যযন্ত্র হালাল বানিয়ে নেবে। তাহলে বোঝা গেল বাদ্যযন্ত্র এবং মদ একই রকম হারাম। আরো অনেক হাদীস আছে। রাসূলুল্লাহ (ﷺ) বাদ্যযন্ত্র বাজাতে নিষেধ করেছেন। দু'একজন আলেম বাদ্যযন্ত্র হালাল বলেছেন। তবে মুমিনের দায়িত্ব হল হাদীসে যেটাকে নিষেধ করা হয়েছে সেটা এড়িয়ে যাওয়া। বাদ্যযন্ত্রসহ গান শোনা এটা গোনাহের কাজ। তবে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অশ্লীলতা বাদ্যযন্ত্র থেকেও বেশি গোনাহের কাজ। কাজেই কাউকে গান শুনতে দেখলে ঈমান বাড়ানোর দাওয়াত দেবেন। বলবেন যে, এগুলো ঈমান দুর্বল করে। মুনাফেকি তৈরি করে। তাকে পাপ থেকে সরিয়ে আনার চেষ্টা করবেন।