hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০১

প্রশ্ন-৪০৫: কোনো অমুসলিম বা কোনো প্রাণি মারা গেলে ‘ইন্না লিল্লাহ’ পড়া যাবে কি।

উত্তর: প্রাণি মারা যাওয়া দুই রকমের। যেমন আপনার একটা প্রাণি মারা গেছে। আপনি কষ্ট পেয়েছেন। অর্থনৈতিক বিপদে পড়েছেন। সেক্ষেত্রে পড়বেন। ইন্না লিল্লাহ পড়তে হয় বিপদে। আল্লাহ, তুমি বিপদ দিয়েছ, তোমার কাছেই আমরা চলে যাব। আপনার গরু মারা গেছে, পঞ্চাশ হাজার টাকা লস হয়েছে, সাইকেল ভেঙে গেছে, সাইকেল কিন্তু প্রাণি না, তাও আপনি ইন্না লিল্লাহ পড়তে পারেন। কারণ, এটা আপনার বিপদ। আপনার বেদনায় আপনি আল্লাহর কাছে সারেন্ডার করলেন। আর কোনো অমুসলিম মারা গেলে ঈমানি চেতনায় আমরা ব্যথা পাই না। তার মতো সে চলে গেছে। এ জন্য অমুসলিমের মৃত্যুতে ইন্না লিল্লাহ পড়ার কোনো বিধান নেই।