hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৭

প্রশ্ন-৮৪: মানতের খাশির গোশত দিয়ে রোযাদারকে ইফতার করানো যাবে কি না?

উত্তর: শুরুতেই বলি, মানত না করা উচিত। সহীহ বুখারি, মুসলিম এবং অন্যান্য গ্রন্থের সহীহ হাদীস, আব্দুল্লাহ ইবন উমার রা. বলেছেন:

أن رسول الله صلى الله عليه وسلم نهى عن النذر، وقال : إنه لا يأتي بخي، إنما يستخرج به من البخيل

রাসুল সা, মানত করতে নিষেধ করতেন। তিনি বলতেন, মানত আসলে কৃপণদেরকে আল্লাহ বিপদে ফেলে মানতের মাধ্যমে কিছু বের করেন। উত্তম হল দান করা। কোনো বিপদ আপদে আপনি শর্তসাপেক্ষ মানত না করে আল্লাহর জন্য যা পারবেন দান করবেন। ছাগল-গরু জবাই করে গরিবদের খাওয়ান, টাকাপয়সা দেন, এটা হল উত্তম। দ্বিতীয় বিষয় হল, মানত যদি করে থাকেন সেটা একেবারে অসহায়, নিঃস্ব, দরিদ্রদের হক। এটা দিয়ে আপনি রোযাদার খাওয়াতে পারেন, সেটা অসহায়-নিঃস্ব রোযাদার। সাধারণ রোযাদারদের খাওয়ালে আপনার মানত আদায় হবে না। আপনিও গোনাহগার হবেন। রোযাদাররাও গোনাহগার হবে।