hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮৮

প্রশ্ন-২৮৬: আমার ঠান্ডা-জ্বর। কিন্তু রাতের বেলা আমার যদি গোসল ফরয হয়, আমি কি তায়াম্মুম কতে পারব?

আমার ঠান্ডা-জ্বর। আমি গরম পানি অথবা ঠাণ্ডা পানি দিয়ে ওযু করে নামায পড়ি। কিন্তু রাতের বেলা আমার যদি গোসল ফরয হয়, আমি কি তায়াম্মুম কতে পারব?

উত্তর: এটার সম্পর্ক আল্লাহ এবং বান্দার সাথে। যদি গরম পানি ব্যবহারের সুযোগ থাকে এবং সমস্যা না হয়, তাহলে গরম পানি দিয়ে গোসল করবেন। আর যদি পানি ব্যবহার করলে অসুস্থতা বৃদ্ধি পাওয়ার ভয় থাকে, অন্তত ৬০%, ৭০% ভয় থাকে, তাহলে আপনি তায়াম্মুম করতে পারবেন।