hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৬

প্রশ্ন-৭৩: জীবিত অবস্থায় মন মতো আমার সম্পত্তি আমার সন্তানদের জন্য লিখে দিয়ে যেতে পারব কি না?

উত্তর: আল্লাহ কুরআন কারীমে ইনসাফের কথা বলেছেন। ইনসাফ মানে সবকিছু নিরপেক্ষ। আপনার সন্তানদের ভেতর ইনসাফ করা ফরয। এটা সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল (ﷺ) বলেছেন:

اغوا بين أولادكم

হে মানুষেরা, তোমরা তোমাদের সন্তানদের ভেতরে ইনসাফ প্রতিষ্ঠা করো (সুনান আবু দাউদ-৩৫৪৪; সুনান নাসায়ি-৩৬৮৭) । আপনি যদি জীবিত অবস্থায় সব সম্পদ অথবা কিছু সম্পদ সন্তানদের দেন, ছেলেমেয়ে সবাইকে সমান দিতে হবে। যদি কম-বেশি করেন, আপনি মহাপাপী হবেন। সন্তানরা সম্পত্তি ভোগ করবে আর আপনি আপনার জুলুমের জন্য আল্লাহ তাআলার কাছে শাস্তি পাবেন। আর যদি আপনি বন্টননামা লিখে দেন, তাহলে শরীআহ মোতাবেক তারা বণ্টন করবে। ছেলেমেয়ে যে যার অংশ পাবে। আপনি শুধু তাদের সাজেশন দিতে পারেন। সকল সম্পত্তি যদি জুলুম করে বণ্টন করেন, আপনি প্রচণ্ড গোনাহগার হবেন। এবং জুলুমের গোনাহ মদ খাওয়া, ব্যভিচার করা- এগুলোর চেয়ে অনেক কঠিক গোনাহ। এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। আর একটা ব্যাপার হল, জীবিত অবস্থায় নিজের সকল সম্পদ ওয়ারিশদেব লিখে দিয়ে নিজে সম্পদহীন হয়ে যাওয়া, এটা ইসলাম অনুমোদন করে না। ইসলাম বলে, কিছু দান করেন, সন্তানদের দেন, মৃত্যুর পরে সন্তানরা যার যার পাওনা পাবে।