hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪০

প্রশ্ন-২৩৭: মীলাদে সুর করে দরুদ শরীফ পড়া হয়, এটা কি সুন্নাতসম্মত? যদি না হয় আমরা কী পাঠ করব?

উত্তর: মীলাদে যা আমরা পড়ি এটা সুন্নাতসম্মত না। দরুদের ক্ষেত্রে একটা মূলনীতি মনে রাখতে হবে। দরুদ এবং সকল দুআর তিনটে পর্যায় রয়েছে। জায়েয, সুন্নাত এবং বিদআত। জায়েয মানে আপনি আরবি মোটেই জানেন না, বাংলায় দরুদ পড়ছেন- আল্লাহ, আমার নবীকে সালাম দাও, দরুদ দাও। বা আল্লাহ, আমার গোনাহ মাফ করে দাও। এ রকম দরুদ এবং ইস্তেগফার করলে মূল সোয়াব পাওয়া যাবে। আর সুন্নাত মানে নবীজি (ﷺ) দুআর যে বাক্যগুলো শিখিয়েছেন হুবহু সেগুলো পাঠ করা। যে দরুদ তিনি শিখিয়েছেন, হুবহু সেই দরুদ পড়া। রাসূলের শেখানো দরুদ হল শ্রেষ্ঠ দরুদ। এই দরুদ যখন আপনি পড়বেন, আল্লাহ দেখবেন, আমার নবীর ভাষায় আমার নবীর জন্য দুআ করছে, ওরটা কবুল করে ওকে বেশি সোয়াব দিই। আর বিদআত কখন হবে? যখন আমাদের বানানো দুআগুলোকে নবীর শেখানো ইস্তেগফারের চেয়ে উত্তম মনে করব। আমাদের বানানো দরুদকে নবীর শেখানো দরুদের চেয়ে উত্তম মনে করব। নবীর দরুদ বাদ দিয়ে এটাকে পড়ার রেওয়াজ করে নেব তখন এটা নাজায়েয হবে। এজন্য সবসময় সুন্নাত দরুদ সুন্নাত পদ্ধতিতে আমাদের পড়া উচিত।