hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৯

প্রশ্ন-৭৬: রমাযানের পরে যে নফল রোযা আমরা রেখে বাকি এটা ঠিক কি না হাদীসের আলোকে জানতে চাই।

উত্তর: মুসলিম শরীফের সহীহ হাদীস, রাসূল (ﷺ) বলেছেন:

من صام رمضان ثم أتبعه ستا من شوال، گان گصيام الدهر

যদি কেউ রমাযানের রোযার পর শাওয়াল মাসের ছয়টা রোযা রাখে তাহলে তার পুরো বছরের রোযা রাখার ছওয়াব হবে। এটা নফল, খুবই ভালো, না করলে গোনাহ নেই।

(সহীহ মুসলিম-১১৬৪; সুনান তিরমিযি-৭৫৯)