hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১৩

প্রশ্ন-৪১৭: দাড়ি রাখার সঠিক বিধান কী? ছোট করে রাখলে সুন্নাত আদায় হবে কি না?

উত্তর: দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ফরয। দাড়ি কাটা হারাম। ছোট রাখলে সুন্নাত হবে না। রাসূলুল্লাহর (ﷺ) বড় রেখেছেন, বড় রাখতে বলেছেন। তবে যদি কেউ ছোট রাখে, অন্তত চেঁছে ফেলার হারাম গোনাহ থেকে সে বেঁচে গিয়েছে। সুন্নাত তার পূর্ণ হয় নি। তবে কিছুটা সে আদায় করেছে। এমন লোকদের আমরা বলি, ওরে ছোট রাখা আর চেঁছে ফেলা এক। এট বলা ঠিক না। তার মানে একজন কাছা মেরেছে। আপনি বললেন, আরে কাছা মারা আর ন্যাংটা হওয়া একই। কাজেই কাপড় খুলে ফেলো। এটা কোনো যুক্তির কথা হল না। কাছা মারা আর ন্যাংটা হওয়া এক না। আমাদের অনেক সময় পরিবেশ দেখতে হয়। যেমন আমার দাড়ি, পেশাদার দাড়ি। দাড়ি না রাখলে আমার ইমামতি থাকবে না। বিশ্ববিদ্যালয়ের চাকরি অবশ্য থাকবে। কিন্তু একটা যুবক ছেলে, এমন পরিবেশে থাকে, সেখানে সে বড় দাড়ি রাখতে পারছে। ছোট হলেও তো সে রেখেছে। এটা স্বীকার করতে হবে। সে একধাপ এগিয়েছে। তবে ছোট দাড়িতে সুন্নাত পূর্ণ আদায় হয় না।