hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০৫

প্রশ্ন-৪০৯: অনেক দ্রলোক মসজিদে জায়নামায বিছিয়ে জায়গা ঠিক করে রাখেন। এটা কতটুকু সঠিক?

উত্তর: মসজিদে জায়গা দখল করতে হয় না। এটা তো আল্লাহর ঘর। তবে কেউ যদি আগে এসে জায়নামায বিছিয়ে ওযু করতে যায়, এটা ঠিক আছে। এটা তার হক। আর এসে জায়নামায বিছানো ঠিক না। অনেক সময় হয় কি, যেমন জেলা প্রশাসক নামাযে আসবেন, এমপি সাহেব নামাযে আসবেন, তো তার জন্য ফাঁকা না রেখে তার নিজস্ব কোনো লোক বসিয়ে দিতে হয়। তিনি আসলে সে উঠে যাবে। যাতে সাধারণ কোনো মুসল্লিকে স্থানচ্যুত না করা হয়। মসজিদ আল্লাহর ঘর। এখানে সবাই সমান। এ জন্য আগে থেকে মসজিদে কারো জন্য জায়গা ঠিক করে রাখা এটা উচিত না।