hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮২

প্রশ্ন-৭৯: বাবা, মেয়েদের রেখে দুই ভাইয়ের জন্য বাড়ি লিখে দেন। এর জন্য কি আমার বাবাকে শাস্তি পেতে হবে?

আমরা ছয় বোন, দুই ভাই। আমার বাবা যখন মারা যান, হয়তো না জেনে করেছেন, আমার বাবা আমার দুই ভাইয়ের জন্য খুলনার বাড়িটা লিখে দেন। আমার বাবা অনেক নামাযি ছিলেন। হজ্জও করেছেন। আমি খুবই চিন্তিত যে আমার বাবাকে জবাব দিতে হবে কি না আল্লাহর কাছে। আমরা সকল ভাইবোন বলছি যে আমরা মাফ করে দিব। আমরা এটা নিব না। তো এর জন্য কি আমার বাবাকে শাস্তি পেতে হবে?

উত্তর: জি, আপনার আব্বা আপনাদের হক নষ্ট করেছেন। বান্দার হক নষ্ট করেছেন। আপনারা যদি মাফ করে দেন তাহলে মাফ পেয়ে যাবেন।