hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২০

প্রশ্ন-৩২২: ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’কে ‘৭৮৬ দ্বারা প্রকাশ করা কতটুকু জায়েয?

উত্তর: আমি আমার বিশ্ববিদ্যালয়ের ছেলেদের বারবার শেখাই- নামায শুরু করে তোমরা সানা পড়বে, আঊযু বিল্লাহি মিনাশ শায়তনির রাজীম পড়বে এরপর বলবে ৭৮৬, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন। এটা একটা ভয়ঙ্কর বাজে কাজ। এর দ্বারা ঈমান নষ্ট হতে পারে। কারণ, ৭৮৬ মানে শুধু বিসমিল্লাহ না, আরো অনেক কিছু হতে পারে। শয়তানের নামও হতে পারে। সংখ্যা দিয়ে বিসমিল্লাহ লেখা যায় না। প্রকাশ করা যায় না। সংখ্যার ভেতর অনেক কারচুপি, প্রতারণা থাকতে পারে।