hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০১

প্রশ্ন-৩০১: এক ব্যক্তি বলেছে, আল্লাহ কোথাও জামাআতে নামাযের কথা বলেন নি। তার এই চ্যালেঞ্জ সঠিক কি না?

এক ব্যক্তি বলেছে যে, আল্লাহ কোথাও জামাআতে নামাযের কথা বলেন নি। যদি কেউ দেখাতে পারে তাহলে আমি পাঁচ ওয়াক্ত নামায জামাআতে পড়া শুরু করব। তার এই চ্যালেঞ্জ সঠিক কি না?

উত্তর: আল্লাহ কুরআনে পাঁচ ওয়াক্ত নামাযের কথা বলেছেন, জামাআতে নামাযের কথাও বলেছেন। তবে আমার একটা কথা আছে, মাছ জবাই না করে খাওয়া যাবে, এটা কুরআনে কোথাও নেই। আল্লাহ কুরআনে বলেছেন, জবাই ছাড়া কিছুই খাওয়া যাবে না। যে এটা বলেছে, সে যদি মাছ জবাই করে না খায় তাহলে তার কতল। পাওনা। কারণ, কুরআনে আল্লাহ ক্লিয়ার বলেছেন, মরা জিনিস খাওয়া যাবে না। আল্লাহর নাম নিয়ে জবাই না করলে কোনো কিছুই খাওয়া যাবে না। সে মাছ জবাই করে খায়, নাকি এমনি খায়? এমনি যদি খায় তাহলে কতল হবে। আল্লাহ মরা জিনিস খেতে নিষেধ করেছেন কুরআনে। সে মরা মাছ খায় কেন? কাজেই করআন দিয়ে চলবে, হাদীস নেবে না। তাহলে তো তার মাছ জবাই করে খেতে হবে। যাহোক, কুরআনে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাযের কথা বলেছেন, জামাআতে নামাযের কথা তো বারবারই বলেছেন।

واقوا مع الراكوينه

বারবার বলেছেন। নামাযিদের সবার সাথে নামায পড়ো’। (সূরা বাকারা, আয়াত-৪৩)

প্রশ্ন-৩০২: ছোট থেকে একটা গল্প জেনে এসেছি, এক বুড়ি রাসূলুল্লাহর (ﷺ) এর পথে কাঁটা দিত, এটা কি সঠিক ঘটনা?

উত্তর: জি না। এই গল্পটা সহীহ না।