hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩৫

প্রশ্ন-৩৩৫: নাবালেগ ছেলে যদি বড়দের মাঝে নামাযে দাঁড়ায়, তাহলে নামাযের ক্ষতি হবে কি না?

উত্তর: নামাযের ক্ষতি হবে না। বাচ্চাদের কাতার যদি আলাদা থাকে, তারা সেখানে দাঁড়াবে নইলে বড়রা দাঁড়ানোর পরে বাচ্চারা দাঁড়াবে। তবে একেবারে শিশুদের মাঝখানে না রেখে পাশে রাখতে হবে। বড়রা ইমামের কাছে থাকবে। এটা রাসূলুল্লাহ সা, বলতেন। তবে যারা মোটামুটি নামাযের মতো হয়ে গেছে, ৮/১০ বছর বয়স, তারা দাঁড়াতে পারে। কারণ, আমাদের মসজিদ তো আটকানো। একদিক দিয়ে ঢুকতে হয়। পৃথক কাতারের ব্যবস্থা থাকে না। রাসূলের (সঃ) মসজিদ চারপাশ খোলা ছিল। বড়রা এসে সামনে দাঁড়াতেন। একটু পেছনে ছেলেদের কাতার। আমাদের তো তা না। বাচ্চারা পেছনে দাঁড়ালে আমরা সামনে আসব কীভাবে!