hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮৫

প্রশ্ন-৩৮৯: সৌদি আরবের সাথে আমাদের বা তাদের শবে কদর মিস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি?

সৌদি আরবের রোযার সাথে আমাদের রোযা মেলে না। তাই আমাদর জোড় রোজার দিন তাদের নোযা হয় বেজোড়। আবার আমাদের বেজোড়ের দিন তাদের হয় জোড়। এ ক্ষেত্রে আমাদের বা তাদের শবে কদর মিস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি?

উত্তর: আল্লাহ যদি আমাদের বাঙালি জমিদার বা মন্ত্রীর মতো হতেন, তাহলে মিস হয়ে যেত। কারণ, একশ টাকা আছে, একজনকে দেবে। আপনাদের কবে থেকে এই চিন্তা হল যে আল্লাহর কাছে একশ টাকাই আছে, সৌদি আরবে দিয়ে দিলে আমাদের আর দিতে পারবে না! কবে থেকে আপনাদের এই ধারণাটা হল! আল্লাহর দীন সহজ। তিনি বান্দাকে দেয়ার জন্য ভাণ্ডার উন্মুক্ত করে রেখেছেন। যে দেশে যেদিন বেজোড়, সে দেশে সেই দিনে দেবেন। আল্লাহ এক রাতেই দেবেন, আর পাবে না কেউ, কে বলেছে আপনাদের! বাঙালি মানসিকতা সংকীর্ণ হতে হতে এই জায়গায় এসে পৌঁছেছে। আল্লাহর দীন সেই শুরু থেকে সবার জন্য সহজ পালনীয়। কোনো কষ্ট নেই। তার সমাজ, রাষ্ট্র শবে কদরের ঘোষণা দেবে, সে আমল করবে, আল্লাহ দিয়ে দেবেন। কাজেই শবে বরাত একদিন হলে আরেক দিন হতে পারে না, শবে কদর একদিন হলে আরেক দিন হতে পারে না। এই বাঙালি চিন্তা আমাদের বাদ দিতে হবে।