hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

প্রশ্ন-১৬: স্বর্ণের যাকাত কি হাজবেন্ড আদায় করবেন? যদি উনি না দেন তাহলে কি স্ত্রীর গোনাহ হবে?

আমার ত্রিশভরি স্বর্ণ আছে। আমি তো উপার্জন করি না, এই স্বর্ণের যাকাত কি আমার হাজবেন্ড আদায় করবেন? যদি উনি না দেন তাহলে কি আমার গোনাহ হবে?

উত্তর: স্বর্ণের মালিক আপনি। ইসলামি শরীআতে স্ত্রীর সম্পত্তিতে স্বামীর কোনো অধিকার নেই, কোনো দায়ও নেই। তাই আপনার স্বামী আপনার কাছ থেকে এক টাকাও যেমন চাইতে পারবে না ঠিক তেমনি স্বামী যাকাত না দিলে আপনাকেই দিতে হবে। স্বামী যদি দেন তো ভালো। নয়তো আপনাকে আপনার স্বর্ণের যাকাত দেয়ার ব্যবস্থা করতে হবে।