hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩৪

প্রশ্ন-৩৩৪: হারানো জিনিস পাওয়ার জন্য আমরা ফকীর কবিরাজের দ্বারস্থ হই। এটা কি শিরকের ভেতর পড়বে?

উত্তর: জি, গায়েব জানার জন্য অর্থাৎ কে চুরি করেছে, চোরাই মাল কোথায় আছে, চোর ধরার জন্য যত রকমের তদবীর, হুজুর দিক অথবা ফকীর দিক, সবই কুফরি। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:

من أتی گاهنا، أو عتراقا، فصدقه بما يقول، فقد كفر بما أنزل على محمد ه

কাহানাত মানে গোপন। তোমার চোরাই মাল অমুক জায়গায় আছে, অমুক চুরি করেছে, কুরআনের আয়াত দিয়ে হাঁড়ি ঘুরায়, কলসি ঘুরায়- সব নাজায়েয। কুরআন দিয়েই করেন আর যাদু দিয়েই করেন, নাজায়েয কাজ। তবে হ্যা, চুরি হয়েছে, দুআ করা কী? দুআ করলে চোরাই মাল পাওয়া যাবে?’- এগুলো সমস্যা নেই। ('মুসনাদ আহমাদ-৯৫৩৬; আবু দাউদ-৩৯০৪; তিরমিযি-১৩৫)