hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪১

প্রশ্ন-৩৪১: রোযা রেখে রক্তদান করা, ইনহিলার গ্রহণ, ইনসুলিন নিলে তার বিধান কী?

উত্তর: ইনসুলিন, রক্তদান, রক্তগ্রহণ- কোনোটাই কোনো সমস্যা না। রোযা ভাঙে পানাহারে। আপনার গলা দিয়ে কোনো কিছু পাকস্থলিতে যেতে হবে। কাজেই শরীরের লোমকূপ দিয়ে, চামড়া দিয়ে গুকোজ ইনজেকশন যা-ই দেন, রোজা ভাঙবে না। রাসূলুল্লাহ (ﷺ) রোযা থেকে নিজে সিঙ্গা লাগিয়ে রক্ত বের করেছেন। কাজেই পানাহারের পদ্ধতি ছাড়া অন্য কোনোভাবে কিছু প্রবেশ করলে রোযা ভাঙবে না। ইনহিলারের ওষুধ যদি ফুসফুসে যায়, রোযা ভাঙে না। আর যদি পাকস্থলিতে যায়, রোযা ভেঙে যাবে। কারণ, আমাদের গলায় দুটো নালি আছে- একটা শাসনালী, আরেকটা খাদ্যনালী। খাদ্যনালী দিয়ে পাকস্থলিতে গেলে রোযা ভাঙবে। আর ফুসফুসে গেলে ভাঙে না। মধ্যপ্রচ্যের আলেমগণ বলেছেন, ইনহিলারে রোযা ভাঙে না। কারণ, এর ওষুধ ফুসফুসে যায়। কিন্তু আমাদের দেশের আলেমরা বিশ্লেষণ করে দেখেছেন, এর ওষুধ পাকস্থলিতে যায় তাই রোযা ভেঙে যাবে।