hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৯

প্রশ্ন-১৭৬: কোনো এলাকার কিছু মানুষ যদি রোযার চাঁদ ওঠার কথা সময় মতো জানতে না পারে এক্ষেত্রে তাদের করণীয় কী?

কোনো ব্যক্তি অথবা কোনো এলাকার কিছু মানুষ যদি রোযার চাঁদ ওঠার কথা সময় মতো জানতে না পারে, বরং দিনের কিছু ভাগ অতিক্রম করার পর জানতে পারে; এক্ষেত্রে তাদের করণীয় কী?

উত্তর: যদি এমন হয় তাহলে তারা যখন জানবেন তখন থেকেই বাকি দিন রোযা থাকবেন। কিছু খাবেন না। তবে এর দ্বারা তাদের রোযার ইবাদত পূর্ণ হবে না। পরবর্তীতে সিয়াম পালন শেষে তারা এই দিনের রোযার কাযা করবেন।