hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৭

প্রশ্ন-১৬৪: জুমআর নামাযের আযান হওয়ার আগেই দুই রাকআত দুই রাকআত করে নামায পড়া জায়েয?

জুমআর নামায পড়তে মসজিদে গিয়ে দেখা যায় যে, আযান হওয়ার আগেই অনেকেই দুই রাকআত দুই রাকআত করে নামায পড়ে। এটা জায়েয কি না?

উত্তরঃ এটাই তো হাদীসের নির্দেশ, ‘তোমরা জুমআর দিন আগে আগে মসজিদে যাবে আর সালাত পড়তে থাকবে। তবে যখন মাকরুহ ওয়াক্ত হয়, অর্থাৎ ঠিক ওয়াক্ত হয় হয় মুহূর্তে সালাত আদায় করার ব্যাপারে কেউ কেউ নিষেধ করেছেন। কেউ কেউ পড়তে বলেছেন। কাজেই শুধু ওয়াক্ত হওয়া নয়, মসজিদে ঢুকে নিষিদ্ধ সময় বাদে বাকি সময় সালাত আদায় করা উত্তম।