hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৯

প্রশ্ন-২২৬: ৫০ ওয়াক্ত থেকে ৫ ওয়াক্তে নামাজ কমানোর হাদীসটা কি সহীহ?

আল্লাহ তাআলা রাসূল (ﷺ) কে ৫০ ওয়াক্ত নামায দিয়েছিলেন। কিন্তু মুসা (আ) নবীজিকে (ﷺ) বলেন, তোমার উম্মত এটা আদায় করতে পারবে না। তখন। আল্লাহ তাআলা ৫০ ওয়াক্ত থেকে ৫ ওয়াক্তে নামিয়ে দেন। এই হাদীসটা কি সহীহ?

উত্তর: জি, মেরাজের হাদীস সহীহ। মেরাজে আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহর (ﷺ) যখন ফিরে আসেন, মুসা আ.এর সাথে দেখা হয়। মুসা আ. বলেন, আল্লাহ কী দিয়েছেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ৫০ ওয়াক্ত নামায দিয়েছেন। নামায আগেও ছিল। আগেও রাসূলুল্লাহ (ﷺ) প্রায় পাঁচ ওয়াক্তের মতো নামায পড়তেন বিভিন্ন সময়ে। আল্লাহ মেরাজে বাড়িয়ে দিলেন- ৫০ ওয়াক্ত। মুসা আ. বললেন, আপনি কমান। এটা উম্মত পারবে না। আল্লাহ বললেন, ঠিক আছে পাঁচই থাকল, পাঁচ ওয়াক্ত পড়লেই তোমার উম্মত পঞ্চাশের সোয়াব পাবে।