hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩৩

প্রশ্ন-৩৩৩: যারা প্রবাসে থাকেন, তাদের ফিতরা বাংলাদেশের টাকায় আদায় করলে সহীহ হবে কি?

উত্তর: বাংলাদেশের টাকায় না, তারা তাদের দেশের ৩ কেজি ৩০০ গ্রাম খেজুর বা কিসমিসের যে দাম হয়, এই দামটা দেয়া বাধ্যতামূলক। তবে দামটা বাংলাদেশে দিতে পারেন। বাংলাদেশে পাঠিয়ে দিতে পারেন। এবং ফিতরাটা ঈদের আগেই দিতে হবে।