hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

প্রশ্ন-৩৭: আশেপাশে কোনো এক মসজিদে আযান দিলে কি আমি সাথে সাথে নামাযটা পড়তে পারব?

(এক নারীর প্রশ্ন) আমাদের আশেপাশে অনেক মসজিদ আছে। কোনো এক মসজিদে আযান দিলে কি আমি সাথে সাথে নামাযটা পড়তে পারব? নাকি সব মসজিদে আযান শেষ হওয়ার পর নামায পড়ব?

উত্তর: আসলে আযানের চেয়েও জরুরি হল ওয়াক্ত হওয়া, সময় হওয়া। আমাদের দেশে সাধারণত রমাযানে ফজরের আযান সময় মতো দেয়া হয়। মাগরিবেও সময় মতো দেয়া হয়। অনেক ওয়াক্তে বিলম্বে দেয়া হয়। যেমন যুহরের ওয়াক্ত বারোটার আগে বা বারোটার পরে শুরু হয়। আমরা আযান দিই সোয়া একটা বা তারও পরে। এজন্য যারা ঘরে সালাত আদায় করবেন, যাদের জামাআতে যাওয়ার কোনো জরুরত নেই, তারা ওয়াক্ত হলেই ঘরে সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। কাজেই আযান হওয়ার পরপরই আপনি সালাত আদায় করবেন। মসজিদের জামাআতের জন্য অপেক্ষা করা মহিলাদের জন্য কোনো নির্দেশনা নয়।