hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৫

প্রশ্ন-১৬২: গায়ে হলুদ জায়েয আছে কি না?

উত্তর: পুরুষদের জন্য গায়ে হলুদ জায়েয নয়। মেয়েদের জন্য সৌন্দর্যবর্ধক সবই জায়েয। বিবাহের আনন্দে, সৌন্দর্য বৃদ্ধির জন্য জায়েয। তবে এটা জায়েয হওয়ার অর্থ এই নয় যে, পুরুষেরা নারীদের গায়ে হলুদ দেবে, বেপর্দা হবে, এবং সেখানে শরীআত বিরোধী কর্ম হবে- তা নয়। বিবাহে আনন্দ করতে উৎসাহ দিয়েছেন। রাসূলুল্লাহ (ﷺ) । তবে এখানে যেন শালীনতা বিরোধী, পৰ্দা বিরোধী, শরীআত বিরোধী কোনো ব্যাপার না থাকে। এবং বিজাতীয় সংস্কৃতির কোনো ব্যাপার যেন না থাকে। ভয়ঙ্কর ব্যাপার হল, আমাদের জীবনের সবচে' বড় অংশ বিবাহিত জীবন। এই জীবনটাই যদি মহাপাপ দিয়ে শুরু করি তাহলে এটার গতি কী হবে! তাই চেষ্টা করতে হবে বিবাহ যেন সুন্নাহ পদ্ধতিতে হয়। তাহলে জীবন বরকতময় হবে। (সুনান আবু দাউদ-১৩৭৫; তিরমিযি-৮০৬; নাসায়ি-১৩৬৪; ইবনু মাজাহ-১৩২৭)