hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০৪

প্রশ্ন-৪০৮: সূরা তারাবীহ বিশ রাকআত আর খতম তারাবীহ বারো রাকআত কি সমান?

উত্তর: আপনাদের প্রতি অনুরোধ হল, আমরা মনের বিদআত দূর করি। বিশ রাকআত তারাবীহ এটা সাহাবিদের সুন্নাত। প্রমাণিত। আবার রাসূলুল্লাহ (ﷺ) আট রাকআত পড়েছেন, সাহাবিরা আট রাকআত পড়েছেন, উমারের যামানায় আট রাকআত পড়েছেন- এটা সহীহ সুন্নাত। এখানে বিদআতটা হল দ্বিতীয়টাকে অস্বীকার করা। আর আরেকটা বিদআত হল, সাহাবিরা বিশ রাকআত পড়েছেন ছয় ঘণ্টা ধরে আর আমরা আধা ঘণ্টায় বিশ রাকআত পড়ে দাবি করছি আমরা সাহাবির দলে আছি। এ জন্য কেউ যদি আট রাকআত, বারো রাকআত পড়েন, দীর্ঘ সময় নিয়ে সুন্দর করে পড়েন, তাহলে একটা রেওয়ায়াতের সুন্নাত আদায় হল। আর একটা ব্যাপার খেয়াল করবেন। বিশ রাকআত কিন্তু শুধু হানাফি মাযহাবে না, হানাফি, শাফিয়ি, মালিকি, হাম্বলি- সব মাযহাবে বিশ রাকআত তারাবীহকে সুন্নাত বলা হয়েছে। আমাদের হানাফি মাযহাবের খুব নাম করা ফকীহ, ফাতহুল কাদীরের লেখক, ইবনুল হুমাম, তিনি বলেছেন, আট রাকআত সুন্নাতে মুআক্কাহ, বাকি বারো রাকআত সুন্নাতে গাইরে মুআক্কাদাহ। কাজেই আট রাকআতই যদি কেউ দীর্ঘ সময় নিয়ে পড়ে, আলহামদু লিল্লাহ।