hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৯

প্রশ্ন-৮৬: দোকান ভাড়া নেয়ার আগে যে জামানত আমরা দিয়ে থাকি সেই জামানতের টাকা কি যাকাতের হিসাবের ভেতর আসবে?

উত্তর: এটা সাধারণভাবে যিনি জামানত নিলেন, বিল্ডিঙের মালিক বা দোকনের মালিক, তার টাকার ভেতরে হিসাবটা যাবে। কারণ, টাকাটা তার মালিকানার ভেতর চলে গেছে। উনি ইচ্ছামতো খরচ করেন। যদি কখনো দোকান ফেরত হয়, উনি টাকাটা অন্য কারো কাছ থেকে নিয়ে ফেরত দেন, সাধারণত। এজন্য এই টাকার যাকাত দেবেন তিনি, যিনি গ্রহণ করেছেন বা দোকানের মালিক।