hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০৭

প্রশ্ন-২০৪: খুব ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ব। কিন্তু হল না। মরে গেলে যদি জান্নাতে যেতে পারি তবে আল্লাহর বিশ্ববিদ্যালয়ে পড়ব।

খুব ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ব। কিন্তু হল না। বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা খুবই কম। তাই খুব হতাশ লাগে। তবে আল্লাহর বিশ্ববিদ্যালয়ে সিটের অভাব নেই। মরে গেলে যদি জান্নাতে যেতে পারি তবে আল্লাহর বিশ্ববিদ্যালয়ে পড়ব।

উত্তর: বিশ্ববিদ্যালয়ে পড়াটা কি কোনো সফলতা? বিশ্ববিদ্যালয়ে পড়াটা আমাদের জীবনের লক্ষ্য নাকি লক্ষ্য অর্জনের মাধ্যম? বিশ্ববিদ্যালয়ে না পড়ে তুমি প্রধানমন্ত্রী হতে পার, প্রেসিডেন্ট হতে পার, কোটিপতি হতে পার তাহলে বিশ্বদ্যিালয়ে লাথি মারি! সারাদিন বসে বসে স্যারদের বকা শোনার দরকার কী! আমাদের জীবনের উদ্দেশ্য হল সুখে শান্তিতে বসবাস করা। অথবা বড় ধনী হওয়া। ঝিনাইদহে তো অনেক ধনী, অনেক পাওয়ারফুল লোক আছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে নি। বিশ্ববিদ্যালয় তো আসলে কোনো লক্ষ্য নয়। লক্ষ্য অর্জনের পথ মাত্র। কাজেই বিশ্ববিদ্যালয় নিয়ে অত টেনশন কোরো না। বরং তোমার জীবনের লক্ষ্য নির্ধারণ করো যে- আমি একজন ভালো মুসলিম হব। সফল মানুষ হব। মানুষ হওয়ার অনেক পথ আছে। বিশ্ববিদ্যালয়ের সিট কম, কিন্তু মানুষ হওয়ার জন্য অনেক সিট আছে।