hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮৬

প্রশ্ন-৩৯০: আল্লাহ তাআলার পবিত্র নাম শুনলে কি অভাব দূর হয়?

আল্লাহ তাআলার পবিত্র নাম শুনলে কি অভাব দূর হয়? অনেক কিতাবে লেখা আ- একশ বার ইয়া ওয়াহহাবু, ইয়া লাতীফু পাঠ করলে অভাব দূর হয়। এটা কতটুকু সঠিক?

উত্তর: আল্লাহ তাআলার নাম ধরে ডাকবেন। তাঁর নামের ওয়াসিলা দিয়ে দুআ চাইবেন। এটা ভালো। তবে আমাদের দেশের কিতাবগুলোতে যে আমলগুলো দেয়া। থাকে, এগুলো সুন্নাত না। এমনিতে আল্লাহর নাম ডাকাতে কোনো সমস্যা নেই। অভাব মিটানোর জন্য রাসূলুল্লাহর (ﷺ) বিভিন্ন আমল বলেছেন। কিছু আছে একটু কষ্টকর। যেমন, বাবামার খেদমত করতে হবে। আত্মীয়স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। মানুষের উপকার করতে হবে। ইস্তেগফার বেশি বেশি করতে হবে। আর কিছু দুআ আছে। এগুলো এখন বললে আপনারা বুঝবেন না, মনে রাখতে পারবেন। এগুলো আমার রাহে বেলায়াতে’ পাবেন। ঋণ থেকে মুক্ত হওয়ার, অভাব থেকে মুক্ত হওয়ার কিছু দুআ আছে। এই মাসনুন দুআগুলো পড়লে বরং ভালো হয়। রাসূলুল্লাহর (ﷺ) নিজে বলেছেন যে, এগুলো পড়লে আল্লাহ স্বচ্ছলতা দেবেন।