hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫২

প্রশ্ন-১৪৯: যদি ছেলের জন্য দুইটা ছাগল দেয়া সম্ভব না হয়, একটা দিতে পারবে? আকীকার মাংস ভাগবাটোয়ারা করার পদ্ধতি কী?

আমরা জানি যে, ছেলের জন্য দুইটা ছাগল আর মেয়ের জন্য একটা ছাগল আকীকা দিতে হয়। কিন্তু কারো যদি ছেলের জন্য দুইটা ছাগল দেয়া সম্ভব না হয় সে কি একটা দিতে পারবে? আর আকীকার পশুর মাংস ভাগবাটোয়ারা করার পদ্ধতি কী?

উত্তর: আরবের মানুষেরা মেয়ে হলে পুঁতেই ফেলত, আকীকা দূরের কথা। এ জন্য রাসূলুল্লাহর (ﷺ) বললেন, মেয়ে হলে কিছু না হলে অন্তত একটা আকীকা দিতেই হবে। ছেলেদের জন্য দুটো অথবা একটা, দুই রকমই অনুমতি আছে। যেমন আবু দাউদ রহ.সহ অন্যান্য মুহাদ্দিস সংকলন করেছেন।

أن رسول الله صلى الله عليه وسلم عق عن الحسن، واختين كبشا گا

রাসূলুল্লাহ (ﷺ) হাসান এবং হুসাইনের জন্য একটা করে দুম্বা বা ভেড়া আকীকা দিয়েছিলেন (সুনান আবু দাউদ-২৮৪১; তাবারানি, আল মু'জামুল কাবীর-১১৮৫৬) ।

এ জন্য আপনি যদি একটা দেন, আকীকা হয়ে যাবে। কোনো সমস্যা নেই। ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা। আর ছেলেদের জন্য দুটো দেয়ার কথাও অন্য হাদীসে বলা হয়েছে। আর দ্বিতীয় যে বিষয় প্রশ্ন করেছেন মাংস বণ্টনের ব্যাপারে, আকীকা মূলত সন্তানের জন্মে আনন্দ প্রকাশের জন্য। এখানে বলে রাখি, সন্তান জন্মের আনন্দ যদি বড় হওয়ার পরে কুরবানির সাথে দেন, তাহলে ওই সন্তানের উচিত বড় হয়ে পিতার বিরুদ্ধে অভিযোগ করা যে, আমার জন্মের সাত দিনের দিন আনন্দ করার কথা ছিল, তো লেট করলে কেন! সাত দিনের দিন আকীকা করতে হবে এটাই সুন্নাত। আর আকীকার গোশত আপনার ইচ্ছা মতো কিছু গরিবদের, কিছু আত্মীয়দের, আবার রান্না করে খাওয়াতে পারেন। এ ক্ষেত্রে শরীআত কোনো নির্ধারিত বণ্টন নীতিমালা দেয় নি। আপনি আপনার সুবিধা মতো আনন্দে সবাইকে শরিক করবেন।