hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৮

প্রশ্ন-৮৫: আমি যদি বাসায় আমার মা, ছেলেমেয়ে, স্ত্রীকে নিয়ে তারাবীহ নামায পড়ি তাহলে কি আমার তারাবীহ নামায হবে?

উত্তর: পুরুষদের জন্য ইশার সালাত জামাআতে আদায় করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজিব বা অনেকের মতে ফরয দায়িত্ব। কাজেই আপনি এং সকল পুরুষ অত্যন্ত কঠিন অসুস্থ না হলে অবশ্যই ইশার সালাত মসজিদে জামাআতে আদায় করবেন। এরপরে বাড়িতে এসে যদি আপনি একা অথবা পরিবারের লোকদের নিয়ে জামাআতে তারাবীহ আদায় করেন, এটা ভালো। তবে সেক্ষেত্রে নারী ও পুরুষের কাতার অবশ্যই ভিন্ন হতে হবে। একজন হলেও। আপনি সামনে দাঁড়াবেন। আপনার স্ত্রী পেছনে। যদি স্ত্রী, মেয়ে, মা থাকে তারা এক কাতারে দাঁড়াবেন। যদি ছেলে ও অন্যান্য পুরুষেরা থাকে- তারা এক কাতারে দাঁড়াবেন। কাতার পৃথক করে এভাবে আপনারা তারাবীহ জামাআতে পড়তে পারেন। এমনকি রাতের তাহাজ্জুদ এভাবে স্ত্রীকে নিয়ে, পরিবারকে নিয়ে জামাআতে পড়া যায়। (১০ সহীহ বুখারি-৬৬০৮, ৬৬৯২, ৬৬৯৩; সহীহ মুসলিম-১৬৩৯; সুনান আবু দাউদ-৩২৮৭; সুনান নাসায়ি-৩৮০১, ৩৮০২; সুনান ইবন মাজাহ-২১২)