hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫৫

প্রশ্ন-৩৫৭: তারাবীহর নামায বিশ রাকআত না আট রাকআত? কোনটা সহীহ, হাদীসের আলোকে জানাবেন।

উত্তর: হাদীসের আলোকে জানতে গেলে বইপত্র পড়তে হবে। তবে আমি কিন্তু কোনোটাই জানি না। তারাবীহর নামায আমার মতে মিনিমাম দুই ঘণ্টা। দুই ঘণ্টার কমে যারা তারাবীহ পড়ে, কারোর নামায সুন্নাত মতো হয় না। আট রাকআত তারাবীহ রাসূলুল্লাহ (ﷺ) পড়েছেন, সাহাবিরা পড়েছেন। সাহাবাগণ বিশ রাকআত পড়েছেন সহীহ হাদীস আছে। আর রাসূলুল্লাহর (ﷺ) সংখ্যা নির্ধারণ করেন নি। তাহলে আমরা সংখ্যা নিয়ে মারামারি করব কেন!