hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৩

প্রশ্ন-১৭০: কুরবানির গরু ভাগের ভেতর আকীকা দেয়া যাবে কি না?

উত্তর: আমার তো মনে হয়, যেই সন্তানের কুরবানির সাথে আকীকা দেয়া হয়, সেই সন্তানের বড় হয়ে বাবার বিরুদ্ধে বিদ্রোহ করা উচিত- রাসূলুল্লাহ (ﷺ) বললেন আমার জন্মের সাত দিনের দিন আমার জন্যে আনন্দ করবে, তুমি কেন এটা পিছিয়ে কুরবানির ভেতর নিলে? কুরবানি একটা পৃথক আনন্দ আর সন্তানের জন্মের আনন্দ পৃথক আনন্দ। আমরা দুটোকে একসাথে করব কেন? দ্বিতীয়ত রাসূল (ﷺ) এভাবে করতে বলেন নি। ফুকাহারা জায়েয বলেছেন। সুন্নাত হল সন্তানের জন্মের সাত দিনে বা পরবর্তীতে যত দ্রুত সম্ভব পৃথকভাবে আকীকা দেয়া।