hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮৯

প্রশ্ন-৩৯৩: আমার মোবাইলে কুরআনের একটা এ্যাপস আছে। এই কুরআন পড়ার সময় কি ওযু করতে হবে?

উত্তর: কুরআন পড়ার সময় ওযু জরুরি না। কুরআন ধরার জন্য, অর্থাৎ যেটা পিওর কুরআন, যাতে কোনো তাফসীর নেই, তরজমা নেই, এই ধরনের কুরআন ধরতে গেলে ওযু করতে হয়। ওযু অবস্থায় ধরতে হয়। এটা সহীহ হাদীসের কথা।

لا يمس القرآن إلا طاهر ده

বর্তমানে অ্যান্ড্রোয়েড ফোনে যে কুরআন থাকে, এটা কিন্তু কাচের সাথে থাকে না। এটা ভিতরে থাকে। কাজেই আপনি ওযু ছাড়া কাচের উপর হাত দিয়ে এটা সরাতে পারেন। (মুআত্তা মালিক ১/১৯৯; তাবারানি, আল মু'জামুস সাগীর ২/২৭৭; আল মু'জামুল কাবীর ১২৩১৩; হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ ১/৬১৬; আলবানি, সহীহুল জামি" ২/১২৮৪; ইরওয়াউল গালীল ১/১৫৮-১৬১)