hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৩

প্রশ্ন-৮০: শুক্রবারে সূরা দুখান, নিয়মিত সূরা মুলক, সূরা হাশরের শেষ তিন আয়াত এই আমলগুলোর ব্যাপারে বিস্তারিত বলবেন।

কুরআন শরীফে অনেক দুআ আছে। আমি সূরা দুখান শুক্রবারে পড়ি। সূরা মুলক নিয়মিত পড়ি। সূরা হাশরের শেষ তিন আয়াত ফজর নামাযের পর পড়ি। সূরা ওয়াকিয়াহ পড়ি। এই আমলগুলোর ব্যাপারে বিস্তারিত বলবেন।

উত্তর: আপনার ওযীফাগুলো কিছু সহীহ, কিছু জাল হাদীস নির্ভর। এখানে বিস্তারিত বলতে পারব না। আপনাকে একটু কষ্ট করতে হবে। আসলে ভালো জিনিস শিখতে গেলে কষ্ট করতে হয়। সমাজে, আলহামদুলিল্লাহ, সহীহ হাদীস নির্ভর বইপুস্তক আছে। যেমন ‘হিসনুল মুসলিম নামে একটা বই আছে। রাহে বেলায়াত ওযীফা নির্ভর একটা বই। এই জাতীয় সহীহ হাদীস নির্ভর বইগুলো পড়েন, তাহলে অনেক সহজে সহীহ দুআগুলো জানতে পারবেন।