hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭০

প্রশ্ন-১৬৭: অমুসলিমরা কি কিয়ামতে বলবে, হে আল্লাহ, আপনি কেন আমাদেরকে অমুসলিম সম্প্রদায়ের মধ্যে পাঠালেন?

অমুসলিমরা কি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে এই কথা বলবে যে, হে আল্লাহ, আপনি কেন আমাদেরকে অমুসলিম সম্প্রদায়ের মধ্যে পাঠালেন? এমন কোনো বক্তব্য তারা দেবেন কি না?

উত্তর: তার আগে আমার একটা প্রশ্ন আছে। মায়ের চেয়ে খালার দরদ বেশি হয় কি ? এই মানুষগুলোকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর তাদের প্রতি দরদ আল্লাহর সব থেকে বেশি। কাজেই কোনো মানুষকেই আল্লাহ তাআলা তার প্রাপ্যের বাইরে সাজা দেবেন না। তবে প্রাপ্যের চেয়ে অনেক বেশি পুরস্কার দেবেন। প্রতিটি মানুষের অন্তরে আল্লাহ তাআলা একবার ডাক দেন যে, এটা ভালো, এটা তুমি করো। ওই ব্যক্তি যদি ডাকে সাড়া দেয়, মুক্তি পায়। যদি ইগনোর করে, উপেক্ষা করে, আল্লাহ তাআলা কিয়ামতে বলবেন, ওই দিন অমুক সময় আমি তোমার হৃদয়ে ডাক দিয়েছিলাম, তুমি শশান নি। কাজেই কে কী বলবে এটা আমরা তার এবং তার মালিকের হাতে ছেড়ে দেই।