hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৮

প্রশ্ন-১৫৫: পাঁচ মাসেই আমার বাচ্চা ডেলিভারি হয়ে বাচ্চাটা মারা যায়। মা হিসেবে বাচ্চার জন্য আমি কেমন দুআ করতে পারি?

পাঁচ মাসেই আমার বাচ্চা ডেলিভারি হয়ে যায় এবং বাচ্চাটা মারা যায়। তাকে কবর দেয়া হয়েছে। মা হিসেবে বাচ্চার জন্য আমি কেমন দুআ করতে পারি?

উত্তর: আপনি তার কথা উল্লেখ করে নিজের জন্য দুআ করবেন- হে আল্লাহ, আমার এই সন্তানকে আমার জন্য সাক্ষী এবং সুপারিশকারী বানিয়ে দিন। আমাদেরকে জান্নাতে একত্রিত করুন।