hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯৯

প্রশ্ন-১৯৬: গোসল ফরজ অবস্থায় সিয়াম পালন শুরু করলে রোযা নষ্ট হবে কি?

গোসল ফরজ অবস্থায় কেউ যদি সিয়াম পালন শুরু করেন, অর্থাৎ রমাযানের রাতে গোসল ফরয হয়েছে, অলসতার কারণে বিলম্ব করেছেন, এতে রোযা নষ্ট হবে কি জানতে চাই।

উত্তরঃ এ কারণে সিয়াম নষ্ট হবে না। তবে ফজরের সালাত যদি ওয়াক্ত মতো আদায় না করেন এটা মহাপাপ হবে। একটা সিয়াম নষ্ট করার চেয়ে একটা সালাত নষ্ট করা অনেক বড় পাপ। এ জন্য কেউ যদি সুবহে সাদিকের আগে সাহরি খান, সুবহে সাদিকের পরে গোসল করে ফজরের সালাত আদায় করেন তাহলে কোনো সমস্যা নেই।