hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৭

প্রশ্ন-৭৪: ছেলে হবে না মেয়ে হবে, এখন আলট্রাসনোর মাধ্যমে আগেই জানা যায়। এটা জানায় গোনাহ হবে কি না?

উত্তরঃ না, কখনোই নয়। আসলে আমরা অনেক সময় মনে করি, মাতৃগর্ভে কী আছে আল্লাহ জানেন, কাজেই আমরা জানতে গেলে বোধ হয় গোনাহ হবে। না, আল্লাহর ইলম আমরা জানতে পারি না।

إن الله عنده علم الساعة وينتيل الغيث ويعلم ما في الأرحام

আসলে একটা গর্ভে কী আছে গর্ভের ভেতর কী আছে তার পরিপূর্ণ পরিচয় কোনো যন্ত্রপাতি ছাড়া সব আল্লাহ জানেন। মানুষ জানে না। কিন্তু কেউ যদি পেট কেটে জানতে পারে, কোনো কারণে জানতে পারে, মেশিন দিয়ে জানতে পারে। এতে দোষের কিছু নেই। কাজেই আন্ট্রাসনোগ্রাম ব্যবহার করা চিকিৎসার জন্য যেমন বৈধ, তেমনি এর মাধ্যমে ছেলে বা মেয়ের পরিচয় জানাতে কোনো গোনাহ হবে না। (সহীহ ইবন হিব্বান ৬/১৮৫; সুনান দারাকুতনি ৪/৩৫৮; মুসতাদরাক হাকিম ১/৪৪৬; সুনান বাইহাকি ৩/৩১)