hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৯

প্রশ্ন-১১৬: ওযু করে বাচ্চাকে বুকের দুধ পান করালে কি ওযু ভেঙে যাবে?

উত্তর: জি না। ওযু যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদের সমাজে ওযু বিষয়ে অনেক কুসংস্কার আছে- মাথার কাপড় পড়ে গেলে ওযু ভাঙে, সতর দেখলে ওযু ভাঙে, পরপুরুষ দেখলে ওযু ভাঙে, গালি দিলে ওযু ভাঙে। অনেক বিষয় আছে যেগুলোতে গোনাহ হতে পারে- যেমন কেউ যদি উলঙ্গ হয়, অন্য মানুষে দেখে, গোনাহ হবে। কিন্তু ওযু ভাঙবে না। ওযু ভাঙার নির্দিষ্ট কারণ আছে। দুধ খাওয়ালে কখনোই ওযু ভাঙবে না।