hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৮

প্রশ্ন-১৪৫: ফজরের জামাআত শুরু হলে সুন্নাত নামাযের নিয়ত করা যাবে কি না?

উত্তর: রাসূলুল্লাহ (ﷺ) অনেকগুলো হাদীসে সুস্পষ্টভাবে এটা করতে নিষেধ করেছেন। এক তো সাধারণ একটা হাদীস আছেঃ

إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة

ইকামত হয়ে গেলে ফরয ছাড়া অন্য কোনো সালাত পড়া যাবে না। নতুন করে শুরু করা যাবে না। আর বিশেষ কয়েকটা সহীহ হাদীস রয়েছে- রাসূলুল্লাহ (ﷺ) যখন দেখেছেন জামাআত শুরু হবে আর একজন একাকি নামাযে দাঁড়িয়েছে, তিনি তাকে নাড়া দিয়ে চলে গেছেন, যে তোমার নামায ভেঙে জামাআতে শরিক হও। এরপর রাসূলুল্লাহ সা, জামাআত শুরু করেছেন। একজন জামাআতের সময় সালাত পড়ছিল। দেখে তিনি বলেছিলেন তুমি কোন সালাত আল্লাহকে দিতে চাও? আমাদের সাথে যেটা পড়বে সেটা, না তুমি একা যেটা পড়লে সেটা? মূল কথা, রাসূলুল্লাহ (ﷺ) বারবার নিষেধ করেছেন। জামাআত শুরু হলে, ফজরের জামাআত শুরু হলেও আমরা সুন্নাত পড়া শুরু করব না। কেউ যদি পড়তে থাকেন তিনি শেষ করবেন। কেউ যদি বাড়িতে পড়েন, ভিন্ন কথা। আমরা সুন্নাতটা পরে পড়ব। আমাদের সুযোগ আছে পরে পড়ার। আমরা জামাআতের পর পড়ব অথবা বেলা ওঠার পর পড়ব। দুটোই হাদীসে রয়েছে।