hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯৮

প্রশ্ন-২৯৭: হিন্দুর ঘরে জন্ম দিয়ে, হিন্দু পরিবেশে বড় করে তাকে ইসলাম না মানার শাস্তি দেয়া হবে কেন?

উত্তর: কে শাস্তি দিচ্ছে? এমন কোনো হিন্দু আছে নাকি আমরা তাকে ধরে মারছি? শাস্তি দিচ্ছি? মায়ের চেয়ে খালার দরদ বেশি হয় নাকি! যার শাস্তির কথা নিয়ে আপনার রাতে ঘুম হচ্ছে না, সে আপনার বান্দা নাকি আল্লাহর বান্দা! ওর প্রতি দরদ আপনার বেশি না আল্লাহর বেশি? আমরা আমাদের চিন্তা করি না। আল্লাহ কাকে শাস্তি দেবেন সেই চিন্তায় অস্থির! আল্লাহ কাকে কী শাস্তি দেবেন, সেটা আল্লাহ জানেন। তার ভেতরে কখন আল্লাহ ঈমান দিয়েছিলেন, সে ঈমান নিয়েছিল, কি নিয়েছিল না, সে বুঝেছে কি বোঝে নি, সব আল্লাহ জানেন। প্রত্যেককে আল্লাহ তার জানা অনুযায়ী দেবেন।