hadith book logo

জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)

লেখকঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৮

প্রশ্ন-১৩৫: নন-মাহরামের সাথে (গাইরে মাহরাম) আচরণের সীমা কেমন হওয়া উচিত?

আমি জানতে চাচ্ছি, নন-মাহরামের সাথে (গাইরে মাহরাম) আচরণের সীমা কেমন হওয়া উচিত? বাসায় যদি নন-মাহরাম আসে বা রাস্তায় যদি পরিচিত নন মাহরামের সাথে দেখা হয়, তাহলে সালাম দিয়ে কুশল জিজ্ঞেস করা যাবে কি না? নন মাহরাম বাসায় আসলে সামনে গিয়ে তাকে খাবার খাওয়ানো বা একই টেবিলে খাওয়া যাবে কি না?

উত্তর: জি বোন, অনেক ধন্যবাদ আপনার এই সচেতনতার জন্য। মেয়েদের জন্য গাইরে মাহরামের সাথে কথা বলার অনুমতি আছে অতি সাধারণভাবে। কণ্ঠের ভেতর যেন কোনো রকম আকর্ষণীয়তা সৃষ্টি না হয়। আপনি কথা বলতে পারেন, কুশল বিনিময় উচিত নয়। দেখা হলে একান্ত প্রয়োজনে সালাম দেয়া যেতে পারে। সেটাও কথা বলার প্রয়োজনে। শুধু সালাম নয়। আর বাড়িতে কেউ গেলে আপনি পর্দার সাথে খাবার সার্ভ করতে পারেন। তবে এই দায়িত্ব পুরুষদের উপর দিয়ে দেয়া উচিত। আর এক টেবিলে খাওয়া এড়িয়ে চলবেন। আসলে বাড়াবাড়ির সংজ্ঞাটা কী- এটা হল কথা। আমরা যদি রাসূলুল্লাহ (ﷺ) কে আমাদের সীমা ধরি, তাহলে বেগানাদের সাথে একই টেবিলে খাওয়া বর্জন করা, এটা বাড়াবাড়ি নয়, উচিত। আর যদি আমাদের মতামতকে সীমা ধরি, তাহলে তো একেক জনের কাছে একেক রকম বাড়াবাড়ি। কারো কাছে নামায পড়াটাই বাড়াবাড়ি।